রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিদ্ধিরগঞ্জ হত্যা মামলায় আবারও জামিন নামঞ্জুর আইভীর

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দুই দফায় আদালতের‘না’পরবর্তী আইনি পদক্ষেপের কথা বলছে আসামিপক্ষ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এ নিয়ে একই মামলায় দ্বিতীয়বারের মতো আইভীর জামিন আবেদন নামঞ্জুর করা হলো। এর আগে গত ৫ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন খারিজ করা হয়েছিল।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভীর নাম নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও হয়রানির জন্য মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালত জামিন না দেওয়ায় আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব।
মামলার নথি অনুযায়ী,২০২৪ সালের জুলাই মাসে চিটাগাং রোড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102