
স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬,
বাংলাদেশের প্রধানমন্ত্রী ,তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে,নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসেন,তারেক রহমান। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টন কার্যালয়ে,সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক ,নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।দলীয় সূত্র জানায়, নয়াপল্টনের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ,এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন ,উদ্দীপনা সৃষ্টি করতে পারে এবং দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে।
সূত্র: বাসস।