শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

কাশিমপুর কারাগারের বিভিন্ন ইউনিটে ঈদের আনন্দ,নারী বন্দিদের প্রসাধনী,শিশুদের নতুন জামা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রতিবেদন:
ঈদকে ঘিরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারসহ কাশিমপুরের বিভিন্ন কারাগার ইউনিটে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নারী বন্দি ও শিশুদের জন্য বিশেষ আয়োজন নজর কেড়েছে।
মহিলা কারাগারে বর্তমানে ৬৪৪ বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন ফাঁসির এবং ৬৬ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। ডে-কেয়ার সেন্টারে বন্দিদের সঙ্গে ৩৩ জন শিশু রয়েছে। শিশুদের জন্য নতুন জামা,কেক,চকলেট,চিপস ও বিশেষ খাবার বিতরণ করা হয়েছে।
নারী বন্দিদের দেওয়া হয়েছে লিপস্টিক, নেইল পলিশ, টিপ ও মেহেদি। পাশাপাশি অসহায় বন্দিদের মধ্যে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়।
এই কারাগারে উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র ডা.আইভি রহমান,সাবেক এমপি মমতাজ বেগম ও সাবিনা আক্তার তুহিন।
অন্যদিকে, কাশিমপুর কারাগার পার্ট-১ ও পার্ট-২-এ হাজার হাজার বন্দির জন্য আলাদা জামাত ও উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। বিভিন্ন ইউনিটে মোট কয়েকটি জামাত অনুষ্ঠিত হয় এবং অসহায় বন্দিদের মধ্যে লুঙ্গি, শার্ট ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়,ঈদ উপলক্ষে বন্দিদের মানসিক স্বস্তি দিতে এই বিশেষ আয়োজন করা হয়েছে। বন্দিদের স্বজনদের জন্যও উপহার হিসেবে জুস,চকলেট ও রজনীগন্ধা দেওয়া হয়।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102