রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে হোটেলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার এসিআই পানির কল এলাকায় একটি হোটেলে সিলিন্ডারের আড়ালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে,নারায়ণগঞ্জ সদর তিতাস গ্যাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বাসাবাড়ি, কলকারখানা ও হোটেলে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে এসিআই পানির কল এলাকায় একটি হোটেলে সিলিন্ডার ব্যবহারের আড়ালে গ্যাস লাইনের রাইজার থেকে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ সময় হোটেলের মালিক মোতালিব মিয়ার ছেলে মাসুদ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেল পরিচালনা করছিলেন। পরে তিতাসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়,মাসুদ মিয়া কয়েক বছর আগে এসিআই কোম্পানির ক্যান্টিনে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় একটি হোটেল চালু করেন। অভিযোগ রয়েছে, সিলিন্ডার ব্যবহারের আড়ালে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে হোটেল পরিচালনার পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস ও কারখানায় খাবার সরবরাহ করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন।
এদিকে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি,দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগ থাকলেও এবার কার্যকর পদক্ষেপ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযান শেষে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে মামলা দায়ের করা হবে। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছেন তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102