রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক,অস্ত্র আইনে মামলা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো.ফারুক (৩৬) আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিবুল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক,এসআই সেলিম,এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি টিম মহজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ফারুককে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102