রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা মামলায় ২ জন গ্রেফতার করেছে র‍্যাব-১১।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় চাঞ্চল্যকর হত্যা মামলার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।
র‍্যাব জানায়,’বাংলাদেশ আমার অহংকার’এই শ্লোগানকে ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস,চাঁদাবাজি, জঙ্গিবাদ,অবৈধ অস্ত্র,চোরাচালান,মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে আলোচিত অপরাধীদের দ্রুত গ্রেফতারে র‍্যাব সর্বদা তৎপর।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকায় মো.ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমন পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা ও ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
অভিযোগ অনুযায়ী,বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে ডেকে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১,নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি—
১.মোঃ রায়হান ওরফে ডিপজল (২৮),পিতা:মোঃ শাহজাদ শাহাদাৎ,মাতা:রেহেনা বেগম,সাং:পশ্চিম মাসদাইর,থানা: ফতুল্লা,জেলা:নারায়ণগঞ্জ
২. মোঃ সেতু (১৯),পিতা:মোঃ বকুল,সাং:দেওভোগ পশ্চিম নগর,থানা:ফতুল্লা,জেলা:নারায়ণগঞ্জ
—কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকালে মোঃ রায়হান ওরফে ডিপজলের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি প্রেরক:
র‍্যাব-১১,সিপিসি-১
নারায়ণগঞ্জ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102