রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা, ২৫০ শয্যার হাসপাতাল হবে ৫০০ শয্যায় উন্নীত — বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,আমাদের স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। তবে সীমিত সম্পদ দিয়েও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রোগী ও স্বজনদের সুবিধার্থে জেলা প্রশাসনের মাধ্যমে একটি লিফট স্থাপনের ব্যবস্থাও করা হবে।
মন্ত্রী বলেন,ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে,যাতে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নত স্বাস্থ্যসেবা পায়।
ডাক্তারদের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,নীতিমালায় তিন বছরের বেশি থাকার সুযোগ নেই। বিষয়টি আমরা দেখছি। দায়িত্ব নেওয়ার মাত্র ১০-১২ দিন হয়েছে,ধীরে ধীরে সবকিছু ঠিক করা হবে।

উত্তরবঙ্গের উন্নয়নে সমন্বিত প্রকল্পের দাবি
গত শনিবার জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি ওঠে। বিশেষ করে নগর অবকাঠামো উন্নয়ন,বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি উন্নয়ন প্রকল্প চলমান থাকলেও স্থানীয়দের মতে,ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় তা যথেষ্ট নয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার বেলাল হোসেন,জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন,সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102