রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শিমরাইল ট্রাক টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে মালিক সমিতির নতুন কমিটি,সেবা বাড়ানোর ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
শিমরাইল ট্রাক টার্মিনালে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মালিক-চালকদের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি–এর নবগঠিত শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নেতারা টার্মিনাল আধুনিকায়ন ও সমন্বিত ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় কার্যকরী কমিটির নেতারা বলেন,দীর্ঘদিন কমিটি না থাকায় ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-চালকদের নানা সমস্যায় পড়তে হয়েছে। নতুন কমিটি গঠনের ফলে টার্মিনাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
কার্যকরী সভাপতি মোঃ ইয়াকুব রানা বলেন, মালিক সমিতির সবাইকে নিয়ে টার্মিনালকে নতুনভাবে সাজানো হবে এবং মালিক-চালকদের সর্বোচ্চ সেবা দেওয়া হবে। সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম উজ্জল জানান,মালিকদের স্বার্থ রক্ষা,সমস্যার দ্রুত সমাধান এবং সংগঠনকে শক্তিশালী করাই প্রধান অগ্রাধিকার।
সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খোকন বলেন, কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে এবং টার্মিনালকে আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশে গড়ে তোলা হবে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত ২৪ সদস্যের এই কমিটি তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। নতুন কমিটির নেতারা সকল মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছেন এবং টার্মিনালের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102