রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মালচিং পদ্ধতিতে মরিচ চাষে সফলতা,জামালপুর সদরে জেসমিন প্রকল্পের মাঠ দিবস।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি :
শাহবাজপুর ইউনিয়ন এলাকায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের ফলাফল প্রদর্শন করে মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (বুধবার) উৎপাদক দলের সদস্য শ্যামলী বেগমের বাড়িতে আয়োজিত এ মাঠ দিবসে মালচিং পদ্ধতিতে মরিচ চাষের বাস্তব ফলাফল তুলে ধরা হয় এবং উৎপাদক সদস্যদের বিভিন্ন সবজি চাষে এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তা ও ANCP এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনবাংলাদেশ পরিচালিত ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী,সমাজসেবক ও উৎপাদক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নূর-ই-জান্নাত।
বক্তারা বলেন, মালচিং পদ্ধতিতে মরিচ চাষ সেচ ও সার সাশ্রয়ী হওয়ায় উৎপাদন খরচ কমে এবং ফলন বৃদ্ধি পায়। পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা ও আগাছা নিয়ন্ত্রণে এই প্রযুক্তি কার্যকর হওয়ায় কৃষকদের মধ্যে এর গ্রহণযোগ্যতা বাড়ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102