রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আড়াইহাজারে বিএনপির বিতর্কিত নেতা জাকির বহিষ্কার, ভারপ্রাপ্ত দায়িত্বে সাইফুল।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাককান্দা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো.জাকারিয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।
রোববার (২২ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো.ওসমান গণীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উপজেলা বিএনপির হাইকমান্ডের নজরে এসেছে। দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িকভাবে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে খাককান্দা ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন,সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলের কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102