রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাভার–আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার অপসারণ অভিযান: প্রধানমন্ত্রীর নির্দেশে ক্লিন ও গ্রিন উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় সাভার ও আশুলিয়ায় অবৈধ বিলবোর্ড,ব্যানার ও ফেস্টুন অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন সড়ক,মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বিলবোর্ড,ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান,এলাকাকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।
সংসদ সদস্য ডা.সালাউদ্দিন বাবু বলেন,সাভার ও আশুলিয়াকে জঞ্জালমুক্ত রাখতে সব ধরনের অবৈধ ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা চলবে। তিনি আরও জানান,এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
আসন্ন রমজানকে সামনে রেখে যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। সড়কগুলো যানজটমুক্ত করা, ফুটপাত দখলমুক্ত করা এবং হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা এই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এটিকে সাভার–আশুলিয়াকে আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102