রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহীতে দোয়া মাহফিল,দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে সাংবাদিকদের অঙ্গীকার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক উপচার–এর প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতারা অংশ নিয়ে তাঁর কর্মময় জীবন ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সব প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক উপচার পরিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ–এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি মোঃ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন–এর সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভি–এর ব্যুরো প্রধান শাহারিয়ার অন্তু, আরটিভি–এর জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল–এর সম্পাদক রাজিব আলি রাতুলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা–এর রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ,রাজশাহী প্রেসক্লাব–এর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।
বক্তব্যে প্রধান অতিথি বলেন,মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলু ছিলেন সাহসী,দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিক। তিনি উল্লেখ করেন,সাংবাদিকতা কেবল পেশা নয়—এটি মানুষের অধিকার ও সত্য প্রতিষ্ঠার দায়িত্ব। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিশেষ অতিথিরা বলেন,বাবলুর সততা, সাহসিকতা ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণ তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় তাঁর আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে মোঃ নুরে ইসলাম মিলন বলেন, মরহুম বাবলু একজন সম্পাদকই নন,সাংবাদিক সমাজের অভিভাবকসুলভ নেতা ছিলেন। তাঁর রেখে যাওয়া নীতি ও আদর্শ অনুসরণ করেই দৈনিক উপচার ভবিষ্যতে এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102