রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,বিএনপি ৫০%,জামায়াত ৩২% ভোট পেয়েছে-নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের হিসাবে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সদ্য প্রকাশিত তথ্যে দেখা গেছে, মোট প্রদত্ত ভোটের প্রায় ৫০ শতাংশ পেয়েছে দলটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে প্রায় ৩২ শতাংশ ভোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াত পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
আসন হিসাবেও এগিয়ে রয়েছে বিএনপি জোট। প্রাপ্ত ফল অনুযায়ী, তারা ২১২টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়ে মোট ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট নিজেদের ঝুলিতে নিয়েছেন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ভোটের ব্যবধান ও আসন বণ্টন দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102