রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের জয়:ফল ঘোষণার পর সমর্থকদের উচ্ছ্বাস,এলাকায় উৎসবমুখর পরিবেশ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুর-১ আসনের বহুল আলোচিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মজিবুর রহমান বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকা এ প্রার্থী শেষ পর্যন্ত স্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত করলে পুরো এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়। ফলাফল প্রকাশের পরপরই বিভিন্ন স্থানে সমর্থকদের বিজয় মিছিল, শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাপ্ত ফলাফলে মোঃ মজিবুর রহমান মোট ১ লাখ ৬৩ হাজার ৩৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহ আলম বকসী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪৪৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান উল্লেখযোগ্য হওয়ায় ফলাফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে।
মোট ২৩৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি কেন্দ্রগুলোর ফলাফল যুক্ত হলে ব্যবধান কিছুটা কম-বেশি হতে পারে, তবে বর্তমান ধারা অনুযায়ী বিজয় নিশ্চিত বলে ধরা হচ্ছে।
নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের তদারকিতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বিজয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়। তারা এ ফলাফলকে জনগণের রায়,হিসেবে উল্লেখ করে বলেন, উন্নয়ন,সুশাসন ও জনসম্পৃক্ত রাজনীতির প্রত্যাশাই এ জয়ের মূল ভিত্তি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,এ নির্বাচনের ফলাফল গাজীপুর-১ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
তারিখ:১২ ফেব্রুয়ারি ২০২৬।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102