রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহী-২ আসনে ভোট দিয়ে যা বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, জয়-পরাজয় মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলেও জনগণের ভোটে রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হবেন বলে তিনি আশাবাদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন,দেশে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। ভোটের দিনে কয়েকটি কেন্দ্রে একটি দলের সমর্থকদের প্রবেশের চেষ্টা করার অভিযোগ তুলে তিনি বলেন,বিষয়টি বড় কোনো ঘটনা নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশে উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করা হয়েছিল। তাদের নেতৃত্বে শাসন নয়, সেবার মনোভাব নিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ভোটের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মিনু বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শোনা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার কারণে জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102