
প্রতিবেদক:-দিনাজপুর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাহারোল বাজার ধানহাটী মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশ বর্তমানে নৈতিকতা ও সুশাসনের সংকটে রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তিনি ভোটের মাধ্যমে পরিবর্তন আনার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মতিউর রহমান বলেন,দশমাইল এলাকায় একটি আধুনিক কমার্শিয়াল জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সেখানে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনার কথাও জানান। এছাড়া কাহারোলকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম,উপজেলা সেক্রেটারি এমএম আব্দুর রাজ্জাক,জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল রানা,জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ একরামুল হক আবির,প্রবীণ আলেম মাওলানা মোঃ আশরাফ আলী ইনসান,উপজেলা শিবির সভাপতি ফয়সাল এবং বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
তারিখ: ০৯-০২-২০২৬।