রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মাদারীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম সাইলু (৩৫)। গতকাল বিকেলে উপজেলার সাহেবরামপুরে এই খুনের ঘটনা ঘটে। তবে মাদক সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের দাবি।নিহত সাইলু উপজেলার সাহেবরামপুর ইউপির পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছোট ছেলে সাইম আকন দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা প্রদান করেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু।

এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখার হাটের কাছে ছোট ভাই সাইম কাঁচি দিয়ে বড় ভাই সাইলুকে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি তবে অভিযান চলমান আছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102