রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

র‌্যাবের নাম পরিবর্তন: ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’—নতুন পরিচয়ে বিশেষায়িত বাহিনী

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

ঢাকা | জাতীয় নিরাপত্তা ডেস্ক:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনীর নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (Special Intervention Force – SIF)’। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের অনুমোদনক্রমে আনুষ্ঠানিক আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান উপদেষ্টার অনুমোদনে নাম পরিবর্তন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
র‌্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস অনুমোদন করেছেন। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।আদেশ জারির পরই বাহিনীটি নতুন পরিচয়ে দায়িত্ব পালন শুরু করবে।
পরিবর্তন আসছে পোশাকেও
তিনি আরও জানান,নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর ইউনিফর্মেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাজের মানে পরিবর্তনের প্রেক্ষাপট
গত দেড় বছরে র‌্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
অনেকের প্রত্যাশা ও সময়ের চাহিদার প্রেক্ষিতেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
র‌্যাব থেকে এসআইএফ: ইতিহাস এক নজরে,
উল্লেখ্য, এই বাহিনীটি শুরুতে র‌্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট) নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
২০০৪ সালে গঠিত এই বাহিনী দীর্ঘ ২২ বছর পর নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’নিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
নিরাপত্তা কাঠামোতে নতুন বার্তা
বিশ্লেষকদের মতে,নাম ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব,জবাবদিহিতা ও আধুনিক নিরাপত্তা দর্শনের বার্তা দিতে চাইছে। এসআইএফ নামে এই বাহিনী ভবিষ্যতে কী ধরনের ভূমিকা রাখে—সেদিকেই এখন সবার নজর।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102