রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ির চাপায় জসিম আহম্মেদ (৪৪) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোডের কলিম উদ্দিন চেয়ারম্যান মোড় সংলগ্ন কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম আহম্মেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকায় ভাড়া বাসায় থেকে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান,পৌরসভার ময়লার গাড়িটি কারখানা থেকে ময়লা সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করছিল। এ সময় কারখানার ১ নম্বর গেটের উত্তর পাশে রাস্তার ওপর দায়িত্ব পালন করছিলেন জসিম আহম্মেদ। গাড়িটি প্রবেশের সময় তাকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান এবং চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102