রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা,গ্রেপ্তার ১।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই সাংবাদিককে গুরুতর আহত করা হয়।
পরে রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণবাগ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম জানান,অভিযুক্ত আফজাল হোসেনসহ জাকির হোসেন,জয়নাল ও সুখেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ক্ষমতাসীন সময় সাধারণ মানুষের জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশ করেন তারা।
রোববার সকালে নিজ জমি দেখতে গেলে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে হামলা চালানো হয়।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন,মামলা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102