রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

হোয়াইক্যং ইউনিয়নের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালালকে অভিনন্দন জানালেন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার):
হোয়াইক্যং ইউনিয়নের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব শাহজালালকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই দায়িত্ব শুধু একটি প্রশাসনিক পদ নয়, বরং এটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। হোয়াইক্যং ইউনিয়নের সার্বিক উন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা,জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় শাহজালালের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কামরুল ইসলাম আরও বলেন,সততা,নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি এই গুরুদায়িত্ব সফলভাবে পালন করবেন—এমন বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে রয়েছে। ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা,সামাজিক সম্প্রীতি ও মানবিক উন্নয়নে তার দূরদর্শী নেতৃত্ব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও মন্তব্য করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দৃঢ়তা ও প্রজ্ঞা দানের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,শাহজালালের নেতৃত্বে হোয়াইক্যং ইউনিয়নে উন্নয়ন ও জনসেবামুখী কার্যক্রম আরও গতিশীল হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102