রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে মনোনয়ন যাচাই-বাছাই শেষ,৩৬ বৈধ,১৬ বাতিল,৪টি স্থগিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৬টি মনোনয়নপত্র বাতিল এবং ৪টি মনোনয়নপত্রের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
শনিবার (—) সকাল সাড়ে ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
তিনি জানান, পাঁচটি আসনে মোট ৫৬ জন প্রার্থী ৫৭টি মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন— ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা, হলফনামায় অসম্পূর্ণ বা ভ্রান্ত তথ্য প্রদান, সাক্ষরের ঘাটতি, ঋণ খেলাপি থাকা, তিতাস গ্যাস ও হোল্ডিং ট্যাক্সের বকেয়া এবং দলীয় মনোনয়ন না থাকা।
স্থগিত থাকা চারটি মনোনয়নপত্র প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট প্রার্থীদের আয়কর বকেয়া ও গ্যাস বিল সংক্রান্ত বিষয় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বিকেল চারটার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আসনভিত্তিক চিত্র তুলে ধরে তিনি বলেন,
নারায়ণগঞ্জ–১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন বৈধ ও ২ জন অবৈধ হয়েছেন।
নারায়ণগঞ্জ–২ আসনে ১০ জনের মধ্যে ৩ জন বৈধ,৪ জন অবৈধ এবং ৩ জনের মনোনয়ন স্থগিত রয়েছে।
নারায়ণগঞ্জ–৩ আসনে ১১ জনের মধ্যে ১০ জন বৈধ এবং ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নারায়ণগঞ্জ–৪ আসনে ১৫ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও ১ জনের আবেদন স্থগিত রয়েছে।
নারায়ণগঞ্জ–৫ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৮ জন বৈধ এবং ৪ জন অবৈধ ঘোষিত হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ জেলাজুড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ৫ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ,অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন এবং সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102