রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের গভীর শোক।

ডেস্ক রিপোর্ট | আন্তর্জাতিক সংবাদ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট | আন্তর্জাতিক সংবাদ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
এক শোকবার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি মালদ্বীপ সরকার এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছেন তিনি।
শোকবার্তায় উল্লেখ করা হয়,বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হিসেবে চিরদিন বিবেচিত হয়ে থাকবে।
মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেন, এই দুঃসময়ে মালদ্বীপ সরকার বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
শোকবার্তার শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য ধৈর্য ও শক্তি দানের প্রার্থনা জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102