রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মায়ানমারে পাচারের আগেই কোস্ট গার্ডের বড় ধাক্কা বাকখালী নদীতে ৩৭৫ বস্তা সিমেন্টসহ ৮ চোরাকারবারি আটক কক্সবাজার |

বিশেষ প্রতিনিধি:কামরুল ইসলাম।
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

তারিখ: শনিবার,৬ ডিসেম্বর ২০২৫।
মায়ানমারে অবৈধ পাচারের একটি বড় চালান আটকে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩৭৫ বস্তা সিমেন্টসহ ৮ জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে পাচারের জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত ৩৭৫ বস্তা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচার চক্রের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটক চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জলপথ ব্যবহার করে মায়ানমারে সিমেন্টসহ বিভিন্ন পণ্য পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।

জব্দ করা ফিশিং বোট,সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,দেশের জলসীমা ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান ও পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এই অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় পাচারচক্রের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিল কোস্ট গার্ড—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102