রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি, ইসলামী আন্দোলন ও ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও ইসলামী ছাত্র আন্দোলনের গভীর শোক।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধু ও শোকাহত জনতার সঙ্গে গভীর সহমর্মিতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালার দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতে তাঁর উঁচু মাকাম নসিব হোক—এই দোয়া করছি

তিনি আরও বলেন,ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

মুফতি রেজাউল করীম বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীদের চিহ্নিত করে সরকারের সব শক্তি প্রয়োগ করে হলেও শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের শোক

এদিকে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন,

ভারতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদবিরোধী একজন সাহসী, সংগ্রামী ও আপোষহীন চেতনার প্রতীক ছিলেন শরিফ ওসমান হাদি। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের পথে নিজের জীবন উৎসর্গ করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102