রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মারা গেলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাহার বিদায়ের আত্মার মাগফেরাত কামনা করিও পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমবেদনা জানাচ্ছি।
ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভারতে,মহারাষ্ট্রে অবস্থানের তথ্য।

বৃহস্পতিবার রাতে ইনকিলাব কালচারাল সেন্টার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হাদিকে গুলি করার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছেন। তারা বাংলাদেশি কোনো সিম কার্ড ব্যবহার করছেন না। ভারতের সিম কার্ড ব্যবহার করে সীমিত সময়ের জন্য মোবাইল ফোন চালু করলেও অধিকাংশ সময় তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক আইনি সহায়তার মাধ্যমে তাদের ফেরত আনার প্রক্রিয়া নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102