রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নাগেশ্বরীতে ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ০৩টি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় অবস্থিত মেসার্স এস এস ফোর ব্রিকসকে ২৫ হাজার টাকা,এগারমাথা এলাকায় অবস্থিত মেসার্স এইচ টি ব্রিকসকে ৩০ হাজার টাকা এবং মেসার্স এ এন ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়া হালনাগাদ কাগজপত্র ব্যতীত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট মালিকদের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু।প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102