রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নদীতে ভাসমান অবহেলিত মানতা সম্প্রদায়ের পাশে ইয়ুথনেট গ্লোবাল।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:

বরিশালে ১৭৮ পরিবার পেল শীতবস্ত্র ও কম্বল।

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় নদীতে নৌকায় বসবাসরত জলে-ভাসা অবহেলিত মানতা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে এই মানবিক কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল, সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা Abundance Of Good Inc।
জানা যায়,লাহারহাট এলাকার নদীতে নৌকায় বসবাসরত মানতা সম্প্রদায়ের প্রায় ১৭৮টি পরিবার দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করে আসছে। নদীকেন্দ্রিক এই জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে।

এই বাস্তবতায় মানতা সম্প্রদায়ের মানুষের শীতকালীন কষ্ট লাঘবে ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে নৌকায় বসবাসরত পরিবারগুলোর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন,মানতা সম্প্রদায় আমাদের সমাজের অন্যতম অবহেলিত জনগোষ্ঠী। নদীতে নৌকায় বসবাসের কারণে তারা প্রতিনিয়ত প্রাকৃতিক ও সামাজিক ঝুঁকির মুখে থাকে। মানবিক দায়বদ্ধতা থেকেই ইয়ুথনেট গ্লোবাল তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে আমাদের সংগঠন।

কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। শীতবস্ত্র পেয়ে মানতা সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য,ইয়ুথনেট গ্লোবাল দেশের বিভিন্ন প্রান্তিক, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102