
বিশেষ প্রতিনিধি (ক্রাইম)
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১০ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে রাজধানীর ডেমরা থানাধীন ডেমরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০,সিপিসি-১,যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। অভিযানে আনুমানিক ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ৪২ কেজি গাঁজাসহ একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.সাদ্দাম হোসেন ওরফে শাওন (৩২)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার পৌরজানি এলাকার মৃত মাসুদ মোল্লার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত পিকআপ ভ্যানসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে তাকে ডিএমপি’র ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়,মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।