রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জমিজমা নিয়ে বিরোধের জেরে দেবরের হাতে ভাবী খুন, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দেবরের হাতে ভাবী খুন হয়েছে। নিহত ভাবীর নাম জাহানারা বেগম (৫৫)। এ ঘটনায় নিহতের ছেলে মামুনুর রশিদ (৩০) গুরুত্বর আহত হয়েছেন ।এ ঘটনায় নিহতের স্বামী হানিফ উদ্দিন ওরফে মুন্না বাদী হয়ে ৫ জনকে আসামী করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগমারা  উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর-ডাঙ্গাপাড়া গ্রামের জয়নুল আবেদীন ও হানিফ উদ্দিন ওরফে মুন্না আপন ভাই। দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর আগেও উভয়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়েছে।

এ ধারাবাহিকতায়  বুধবার প্রতিপক্ষ হানিফ ওরফে মুন্নার ছেলে তার অসুস্থ মাকে নিয়ে জয়নালের বাড়ির উপর দিয়ে ডাক্তারের চেম্বারে ফিরছিলেন।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা জয়নাল আবেদীন তার ছেলে আব্দুল কুদ্দুস ও তার নাতি তারেক রহমান ও ভাতিজা আলোর ছেলে ইসরাইল তৎক্ষণাত লাঠিসোটা নিয়ে মামুনুর রশিদের উপর আক্রমণ করে।

এ সময় তারা ৪/৫ জনে মিলে মামুনকে মেরে রক্তাক্ত করেন। মামুনকে মা জাহানারা বেগম রক্ষা করতে এগিয়ে আসলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া প্রতিপক্ষরা।

এতে জাহানারা গুরুত্বর অসুস্থ হয়। স্থানীয় লোকজন তাদের চিৎকারে এগিয়ে আসলে হামলাকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মা ও ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তারা প্রথমে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানে উভয়ের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়।

এ ঘটনায় বাগমারা থানার ওসি (তদন্ত) সোহেব খাঁন বলেন, জমিজমা বিরোধে নিহতের ঘটনায় থানায় নিহতের স্বামী আবু হানিফ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102