রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ শুরু: তিন জেলায় মাসব্যাপী শান্তি–সম্প্রীতি ক্যাম্পেইন

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট ॥
তারিখ:০৯ ডিসেম্বর ২০২৫।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে আজ সোমবার দিনব্যাপী এই কর্মসূচি পরিচালনা করা হয়। মাসব্যাপী এ কার্যক্রম তিন পার্বত্য জেলায়—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে চলবে বলে সংগঠনটি জানিয়েছে।

নাইক্ষ্যংছড়ির মারমা গ্রাম, স্থানীয় বাজার, স্কুলসহ বিভিন্ন স্থানে জনসাধারণের হাতে সম্প্রীতির বার্তাসংবলিত লিফলেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখপাত্র পাইশিখই মারমা,কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, পাইমং থুই মারমা প্রেম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা এবং সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিতকরণ,ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করা হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দেন ইঞ্জি. থোয়াই চিং মং শাক। তিনি বলেন,
“পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও জানান, আগামী এক মাস ধরে তিন পার্বত্য জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন চলবে।

দিনব্যাপী এ লিফলেট বিতরণে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয়রা শান্তি ও সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102