রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাঁচতলা থেকে পড়ে আহত নির্মাণ শ্রমিক রাসেলের মৃত্যু।

মোঃ সুলতান , গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে নির্মাণকাজ করার সময় পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাণ শ্রমিক মো. রাসেল মিয়া (২৫)। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসা ভবনে নির্মাণ কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি পৌর এলাকার মাওনা চৌরাস্তার সি অ্যান্ড বি এলাকায় ভাড়া থাকতেন এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

রাসেলের বাবা দুলাল মিয়া বলেন, রাসেলসহ ছয়জন শ্রমিক ঠিকাদার রফিকের অধীনে ভবনের নির্মাণকাজ করছিল। হঠাৎ কাজের সময় বাঁশের মাচা ভেঙে পাঁচতলা থেকে নিচে পড়ে যায় রাসেল। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।’

ঠিকাদার রফিক মুঠোফোনে জানান,ভবনটির কাজ আমার তত্ত্বাবধানে ছিল। হঠাৎ মাচা ভেঙে একজন শ্রমিক পড়ে গুরুতর আহত হলে আমরা দ্রুত হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে,তবে আমি নিহত পরিবারের পাশে আছি।

জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ বলেন, কাজের সময় একজন শ্রমিক নিচে পড়ে আহত হওয়ার খবর পেয়ে ছাত্র-শিক্ষকেরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিষয়টির বিস্তারিত ঠিকাদারই জানেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পর ও উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্ঘটনায় রাসেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102