রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

লবনচরা থানায় পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্ৰেফতার ।

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি ঃ

কেএমপির লবনচরা থানা পুলিশ বটিয়াঘাটা উপজেলার জলমা নিজখামার এলাকায় গুলি বর্ষনের ঘটনায় ব্যবহৃত ১টি দেশি তৈরি ওয়ান শুটার গান সহ ২ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। আটক আসামিরা হলেন সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মোঃ সাত্তারের পুত্র লাভলু ওরফে কালা লাভলু (৪২) ও একই এলাকার হেমায়েত মল্লিকের পুত্র সাদ্দাম মল্লিক (৪১)।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর বেলা সোয়া ১ টার দিকে নিজখামার প্রাইমারী স্কুল সংলগ্ন অশোক চার্জিং পয়েন্টের সামনে পাকা রাস্তার উপর আসামিরা জনৈক শিহাব হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় । গুলিটি শাকিলের ডান কোমরে লাগে এবং একটি গুলি ডান হাতের আঙ্গুল ছুঁয়ে পথচারি শিহাব হোসেনের পায়ের হাঁটুর নিচে এসে লাগে।পুলিশ মোঃ সাদ্দাম হোসেন মল্লিক রাহাত ও মোঃ মনোয়ার হোসেন টগরকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদে গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালায় ।
অভিযানকালে হত্যা কাজে ব্যবহৃত মোটর সাইকেল যোগে পালানোর সময় নিজখামার মেইন রোড মিন্টু রানী সাহার বাড়ির কঁচা গাছের গোড়ায় ঝোপঝাড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি ফেলে যায়।উক্ত তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিরুল ইসলাম ১১ অক্টোবর রাত ১২ টায় আসামী মোঃ সাদ্দাম হোসেন মল্লিক রাহাত এর স্বীকারোক্তি মোতাবেক ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে।পুলিশ আরো জানায়, আসমীরা মহানগরীর অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং নূর আজিম গ্রুপের সক্রিয় সদস্য। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে ।
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি!

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102