রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কক্সবাজারে পারিবারিক জমি নিয়ে মা–বাবার ওপর হামলার অভিযোগ,১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই,আতঙ্কে পরিবার।

কামরুল, বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় দীর্ঘদিনের পারিবারিক জমি–জায়গা বিরোধকে কেন্দ্র করে মা–বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাজিয়া বেগম (৫৫) ও তার স্বামী ফরিদ আহমেদ অভিযোগ করেন—তাদের দ্বিতীয় ছেলে মো. আবু সৈয়দ জোরপূর্বক পারিবারিক জমি নিজের নামে নেওয়ার চাপ সৃষ্টি করে আসছিল। রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানানোয় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার ঘটনা ঘটে বলে দাবি পরিবারটির।

পরিবারের ভাষ্যমতে,জমির মালিকানা হস্তান্তর না করায় পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এতে রাজিয়া বেগম ও ফরিদ আহমেদ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর থেকে তারা তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের মেয়ে জামাই ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোজাম্মেল হক। তিনি জানান, ব্যবসায়িক কাজে হ্নীলা যাওয়ার পথে তার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ওই উত্তেজনার মুহূর্তে ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা রয়েছে। এ কারণে তারা দ্রুত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পরিবারটি ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে।
ঘটনার বিষয়ে টেকনাফ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102