রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ সোনারগাঁয়ে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ উন্নয়নের দৃষ্টান্ত।

তাছলিমা পপি। নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।
বুধবার,২৬ নভেম্বর ২০২৫ খ্রি.সোনারগাঁ আমিনপুর মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশীয় জাত সংরক্ষণ,আধুনিক প্রযুক্তি,উদ্ভাবনী গবেষণা ও উন্নত খামার ব্যবস্থাপনার অগ্রগতিসহ প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়।

উদ্বোধন করেন ইউএনও ফারজানা রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান। তিনি বলেন—
দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষক ও খামারিদের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের প্রদর্শনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাম্মৎ নইফা বেগম। তিনি বলেন,
প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। রোগ প্রতিরোধ ব্যবস্থা,উন্নত প্রজনন প্রযুক্তি,বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা ও আধুনিক ডেইরি প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।

বক্তারা বলেন,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফারহানা মামুন বলেন,কৃষি ও প্রাণিসম্পদ খাত একে অপরের পরিপূরক। খাদ্যনিরাপত্তা ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে সমন্বিত উন্নয়ন প্রয়োজন। নতুন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের জন্য এ আয়োজন কার্যকর প্রশিক্ষণ ক্ষেত্র।
দেশীয় জাত ও প্রযুক্তির সমারোহে বর্ণাঢ্য প্রদর্শনী।
প্রদর্শনী মাঠজুড়ে ছিল নানা আকর্ষণীয় স্টল,আধুনিক ডেইরি প্রযুক্তি,রোগ প্রতিরোধ ও টিকা উদ্ভাবন,উন্নত প্রজনন প্রযুক্তি
খামার ব্যবস্থাপনা মডেল,দেশীয় জাতের গরু,ছাগল,হাঁস,মুরগি,কবুতর ও উট পাখি।

স্থানীয় নতুন উদ্যোক্তা ও খামারিদের উদ্ভাবনী মডেল ব্যাপকভাবে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। অনেকেই তথ্য ও প্রশিক্ষণ গ্রহণ করে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর খামার প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন।
আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা

ইভেন্টটি অনুষ্ঠিত হয় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,সোনারগাঁ–এর সার্বিক তত্ত্বাবধানে।
বাস্তবায়নে সহযোগিতা করে,প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।প্রাণিসম্পদ অধিদপ্তর।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,উপজেলা প্রশাসন।

সোনারগাঁয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এ বছরও প্রমাণ করেছে,দেশীয় জাতের উন্নয়ন,ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই প্রাণিসম্পদ খাত

খামারিদের আত্মনির্ভরশীল করে তোলা,নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সোনারগাঁয়ের এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে—এমন প্রত্যাশা সকলের।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102