রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পুলিশ কমিশনারের সাথে গাজীপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার–এর সঙ্গে গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) জিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ নিজেদের মতামত, স্থানীয় সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যম–সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

আইন-শৃঙ্খলা,ট্রাফিক ও নির্বাচনে নিরপেক্ষতার প্রতিশ্রুতি


পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার তাঁর বক্তব্যে বলেন,গাজীপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন,সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামনে আসন্ন নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয়। তাই সবার সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে এমন নিয়মিত মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102