
খোকন, বিশেষ প্রতিনিধি।
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্টে গত বুধবার,১৯ নভেম্বর ২০২৫,সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন তারেক হাসান খান,পরিচালনা ও সজ্ঞালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল, এবং বিশেষ অতিথি ছিলেন লায়নেস মুনমুন হাসিনা বারী।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম খান,লায়ন নাঈম আহমেদ,ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম,লায়ন আমিন হোসেন কামাল,সহ-সভাপতি লায়ন জামিল আহমেদ,সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন,লায়ন চৌধুরী ইসমাইল,লায়ন মোঃ হুদা,ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব,লায়ন হাবিবুল চৌধুরী,লায়ন সাইফুল ইসলাম,লায়ন সাজ্জাদুল রহমান খান, কার্যকরী সদস্য লায়ন তাওহীদ ইসলাম মুন্না,লায়ন আবুল বাশার,লায়নেস তাহমিনা চৌধুরী,বেবী,পারভীন, নিপা আহমেদ,জাকিয়া আহমেদ,মিনা ইসলাম প্রমুখ।

সভায় নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে একটি অভিষেক কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্ববণ্টন নিম্নরূপ—
কনভেনার,লায়ন নাঈম আহমেদ।মেম্বার সেক্রেটারি:লায়ন আমির হোসেন কামাল।চেয়ারম্যান: ডিরেক্টর লায়ন গিয়াস আহমেদ
চিফ কো-অর্ডিনেটর:ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম।কো-কনভেনার,লায়ন জামিল আহমেদ ও লায়ন আনোয়ার হক
অন্যান্য দায়িত্বে রয়েছেন,প্রচার উপ কমিটি সভাপতি:-লায়ন হাকিকুল ইসলাম খোকন
সাংস্কৃতিক ব্যবস্থাপনা উপ কমিটি,লায়ন তাহমিনা চৌধুরী ও লায়ন সাজ্জাদুল রহমান খান।সহযোগিতায়,লায়ন তাওহীদ ইসলাম মুন্না,লায়ন আবুল বাশার ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। ক্লাবের এই উদ্যোগ ও সভা নিউইয়র্কে বাঙালি সম্প্রদায়ের মধ্যে লায়ন্স ক্লাবের কার্যক্রম ও সামাজিক দায়িত্বের গুরুত্বকে আরও উজ্জ্বল করেছে।