রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁওয়ে বিএনপির অঘোষিত গণমিছিল,মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরালো অঙ্গীকার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁওয়ে বিএনপির শক্তি প্রদর্শন,৩১ দফা বাস্তবায়ন ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বানে বিশাল সমাবেশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠন আন্দোলনকে বেগবান করতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি।
শনিবার বিকেলে শিল্পনগরী কাঁচপুর বালুর মাঠ প্রাঙ্গণে সোনারগাঁও উপজেলা,সিদ্ধিরগঞ্জ থানা ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উপস্থিতি ছিল নেতাকর্মীদের ঢল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন,
“বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফাই হচ্ছে মুক্তির রূপরেখা।”

অন্যান্য বক্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন,যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক,মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি,মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

বিএনপি নেতা ফারুক আহমেদ তপন,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল।পৌর বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,দেশে চলছে স্বেচ্ছাচার,দুর্নীতি,মানবাধিকার লঙ্ঘন—এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশাল একটি র‍্যালি বের করা হয়,যা কাঁচপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শক্তির বহিঃপ্রকাশ ঘটায়। র‍্যালি চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে এই কর্মসূচি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102