রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

টেকনাফে নাফ নদীর কাঁদামাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার-৩ মাদক পাচারকারী আটক।

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম। দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম:বিশেষ প্রতিনিধি।

টেকনাফ উপজেলার হ্নীলার মাধবপুর সীমান্তে বিশেষ অভিযানে নাফ নদীর কাঁদামাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়া/বা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ঘটনাস্থল থেকে তিনজন মাদক পাচারকারীকে আ/ট/ক করা হয়। সীমান্তাঞ্চলে এমন অভিনব কৌশলে মাদক লুকানোর বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর সীমান্তের শূন্যরেখার কাছে সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করলে ২ বিজিবির সদস্যরা কৌশলে অবস্থান নেন। পরে ধাওয়া করলে তারা নাফ নদীর দিকে পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে নদীর তীরের নরম কাঁদামাটি খুঁড়ে দুটি পলিথিন মোড়ানো বড় প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেট খুলে দেখা যায়—এর ভিতরে বিপুল পরিমাণ ইয়াবা লুকানো ছিল,যা সীমান্ত হয়ে দেশের ভেতরে প্রবেশের প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই চলছে বলে জানিয়েছেন বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা। তিনি বলেন,
নতুন সরকারের,মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102