বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২ টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা।

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে আমিশা প্যাটেল প্রেমস কালেকশন’-উদ্বোধন করেছেন।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:খোকন।
নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এভিনিউয়ের ১৬৮-৩১,নম্বর ঠিকানায় গত শুক্রবার গত ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো দক্ষিণ এশীয় ফ্যাশনের নতুন ঠিকানা‘প্রেমস কালেকশন’-এর বর্ণাঢ্য উদ্বোধন। ভারতের জনপ্রিয় ও নন্দিত অভিনয় তারকা আমিশা প্যাটেল,বাংলাদেশী মালিক ফাহাদ সোলায়মান ও প্রেম–এর এই নতুন ফ্যাশন হাউসের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।খবর আইবিএননিউজ ।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক,ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক দর্শক-ক্রেতাদের উপস্থিতি অনুষ্ঠানে উৎসবের আমেজ সৃষ্টি করে। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাধা খাজুরা,এনওয়াইপিডি”র সাবেক ডিটেকটিভ ও জীবনের সাধারণ সম্পাদক পুলিশ অফিসার রাসেক মালেকসহ আরও অনেকে।

উদ্বোধন শেষে আমিশা প্যাটেল বলেন,নিউইয়র্কের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য ব্যবসায়ী ফাহাদ সোলায়মান ও প্রেমের আমন্ত্রণে‘প্রেমস কালেকশন’উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এখানে শাড়ি,থ্রি-পিস,পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন পোশাকের যে সমৃদ্ধ কালেকশন দেখলাম, তাতে আমি অভিভূত। আশা করি, এই দোকান নিউইয়র্কের ক্রেতাদের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে এবং গ্রাহকরাও আমার মতোই সন্তুষ্ট হবেন।
প্রেমস কালেকশন ইউএসএ’-এর স্বত্তাধিকারী ফাহাদ সোলায়মান ও প্রেম উদ্বোধন উপলক্ষে গণমাধ্যমকে জানান, বিশ্ববিখ্যাত ভারতীয় পোশাক ব্র্যান্ডকে নিউইয়র্কে এনে দেওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এখন আর এখানকার মানুষকে ভারতে গিয়ে পছন্দের পোশাক কিনতে হবে না। আমরা সেরা মান, জনপ্রিয় ডিজাইন এবং সব বয়সের জন্য উপযোগী সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের বিশেষ চাহিদা অনুযায়ী ডিজাইন অর্ডারের ব্যবস্থাও থাকবে।
ফাহাদ সোলায়মান আরও যোগ করেন,
গ্রাহকরাই আমাদের শক্তি। ফ্যাশনের নিত্যনতুন বৈচিত্র্য নিয়ে ‘প্রেমস কালেকশন’এগিয়ে যেতে চায়। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উদ্বোধনের দিন জ্যামাইকা এলাকায় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় উদ্যোক্তাদের অনুপ্রেরণাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। দক্ষিণ এশীয় ফ্যাশনের আধুনিক রুচি, মান ও বৈচিত্র্যের সমন্বয়ে ‘প্রেমস কালেকশন’নিউইয়র্কবাসীর নতুন ফ্যাশন গন্তব্য হয়ে উঠবে— এমন প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজকরা।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102