
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৮নং ওয়ার্ডে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রতিবাদ সভা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনটি মাদক প্রতিরোধে এলাকাবাসীর নতুন প্রত্যয় তৈরি করেছে।
প্রধান অতিথি কে.এম.মাজহারুল ইসলাম জোসেফ বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও মাদক মৃত্যুফাঁদ হয়ে দেশে ছড়িয়ে পড়ছে। তাই পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন—মাদক শুধু শাস্তি দিয়ে নির্মূল করা যাবে না,বরং খেলাধুলা,ধর্মীয় চর্চা ও সামাজিক নৈতিকতা বৃদ্ধি করতে হবে।

বিশেষ অতিথি এসআই শহীদুল আলম জানান,মাদক নির্মূলে পুলিশ একা সফল হতে পারে না। গোপন তথ্য দেওয়া ও সন্তানদের দায়িত্ব নেওয়া অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন—মসজিদ কমিটির মিলাদ সম্পাদক হাজী মতিউর রহমান,পঞ্চায়েত কমিটির সভাপতি রাশেদ নেওয়াজ বাচ্চু সহসভাপতি হাবিবুর রহমান,দীন মোহাম্মদ দিলা,উপদেষ্টা ওসমান মিঞা,সিরাজ পাঠান,বি এনপির সদস্য শাহ আলম (১),শাহ আলম(২),মোঃ সবুজ এবং এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য রাখেন—আলফু প্রধান,সাবেক যুবদল নেতা ১৮ নং ওয়ার্ড। মোঃ রায়হান,স্বেচ্ছাসেবক দলের সাবেক শ্রম সম্পাদক
নজরুল ইসলাম নজু,যুবদল নেতা।এবং আব্দুস সামাদ।

তারা বলেন,সমাজ–পরিবার–প্রশাসন একসাথে কাজ করলে মাদক প্রতিরোধ কঠিন নয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা নজরুল ইসলাম নোজু।
আলোচনার শেষে সবাই একমত হন—মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ে তুলুন।
অনুষ্ঠান শেষে ১৮নং ওয়ার্ডের বাসিন্দারা প্রধান অতিথি কে. এম.মাজহারুল ইসলাম জোসেফকে ফুল দিয়ে বরণ করে নেন। স্থানীয়দের এই সম্মাননা মুহূর্ত এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশ তৈরি করে।