রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির সফল অভিযান, ৫০ বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির চলমান মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার(১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় স্কাপ সিরাপ আটক করা হয়।

বিজিবি জানায়,সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের তোয়াখানা আলিম মাদ্রাসা সংলগ্ন আম বাগানে এ অভিযান পরিচালনা করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও মালিকবিহীন ৫০ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্কাপ সিরাপ,যা মূলত ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়,এগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া,বিজিওএম অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি’র এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102