রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নন্দীগ্রামে দাসগ্রাম রাস্তা সংস্কারে ব্যস্ত মেম্বার শংকর

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শংকর কুমার সরকার জনসাধারণের চলাচলের অসুবিধার কথা চিন্তা করে বৃহসপ্রতিবার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেই রাস্তা সংস্কার কাজ করেন।

দাসগ্রাম-বোয়ালিয়া আঞ্চলিক সড়কের ৫০০ মিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

উভয় দুই পাশে পাকা সড়ক হলেও হাফ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাফ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ২২ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় মানুষের। এতে অর্থ ও সময় দুইটাই নষ্ট করতে হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষের।

পথচারী পলি, সাদেক,বুলু মিজান,হাসান,সহ অনেক বলেন, মেম্বারের রাস্তার কাজ করা দেখে আমিতো অবাক হয়ে গেছি।

জনগণের সেবক এমনই হওয়া উচিত। সাধারণ মানুষের কথা চিন্তা করে সে নিজেই রাস্তার কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড সদস্য শংকর কুমার সরকার বলেন, আমারতো রাস্তা পাকাকরণের ক্ষমতা নাই। খরার সময় রাস্তাটা কর্মসূচির লোকজন নিয়ে কাজ করে নিয়েছিলাম।

বৃষ্টিতে এ রাস্তার অবস্থা খুব খারাপ হছে। কাজের লোকও পাচ্ছিনা তাই নিজেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে জনগণের চলাচলের ব্যবস্তা করছি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102