রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তাছলিমা পপি। নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে স্বাগত জানাতে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

গত ১৭ নভেম্বর নতুন জেলা প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জে যোগদান করেন মোঃ রায়হান কবির। যোগদানের পরই জেলার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে তিনি দপ্তর প্রধানদের সাথে প্রথম মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম-বার, সিভিল সার্জন ডা.মশিউর রহমান,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস,জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ,সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইনসহ ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা শিক্ষা কর্মকর্তা,দুর্নীতি দমন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সমাজসেবা,মৎস্য বিভাগ,জেল সুপারসহ ৭০–৮০ জন কর্মকর্তা।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,আমরা সবাই এক পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে আনন্দের সাথে কাজ করতে চাই। আমার দপ্তর সবার জন্য সবসময় খোলা থাকবে।
তিনি আরও নির্দেশনা দেন,সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে হবে।
কোন কর্মকর্তা বা দপ্তরের আচরণে যেন প্রশাসনের বদনাম না হয়।
কোনও দূর্ঘটনা বা বিশেষ ঘটনা ঘটলে জেলা প্রশাসককে প্রথমে অবহিত করতে হবে।

জেলা প্রশাসক বিশ্বাস প্রকাশ করেন—সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জকে একটি সুন্দর,নিরাপদ ও আধুনিক জেলায় উন্নীত করা সম্ভব।
সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102