রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ডুমুরিয়ার মানুষের হৃদয় জয় করে বিদায় নিলেন ইউএনও মুহাম্মদ আল-আমিন-১ বছর ৮ মাসের দায়িত্ব শেষে আবেগঘন বিদায়ী বার্তা।

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা)
ডুমুরিয়ার জনপ্রিয় ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন ১ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন। ১৮ নভেম্বর ২০২৫ ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব শেষের দিনে তিনি ডুমুরিয়াবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেন,যা স্থানীয় জনগণের মনে গভীরভাবে নাড়া দিয়েছে।
ডুমুরিয়ায় দায়িত্ব পালন—একটি মূল্যবান অধ্যায়,ইউএনও আল-আমিন।
ইউএনও আল-আমিন জানান,২১ মার্চ ২০২৪ তারিখে ডুমুরিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর এখানে কাটানো সময় তাঁর জীবনের এক অমূল্য অধ্যায়।
তিনি বলেন,ডুমুরিয়ার মানুষের জন্য জলাবদ্ধতা সমস্যা সমাধান,নাগরিক সেবার উন্নয়ন এবং সামাজিক সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করেছি। কোথাও ব্যর্থতা থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

উন্নয়ন ও মানবিক সেবায় সমন্বিত প্রচেষ্টাকে ধন্যবাদ।
বিদায়ী বার্তায় ইউএনও মুহাম্মদ আল-আমিন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক,উন্নয়নকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন,ডুমুরিয়াকে একটি উন্নত,নিরাপদ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও উল্লেখ করেন যে কৃষি ও মৎস্যসমৃদ্ধ ডুমুরিয়াকে এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সবার একসঙ্গে কাজ করা প্রয়োজন।
দায়িত্বের শেষ মুহূর্তে ইউএনও আল-আমিন বলেন,ডুমুরিয়ার প্রতি আমার ভালোবাসা ও মমতা চিরদিন অটুট থাকবে। ভবিষ্যতে ডুমুরিয়া আরও উন্নত ও সমৃদ্ধ হবে—এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।
নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে তিনি ডুমুরিয়াবাসীর প্রতি অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102