বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২ টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা।

নিউইয়র্কে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

খোকন,বাপসনিউজ:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে নিউইয়র্কে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার,১৪ নভেম্বর,সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খবর আইবিএননিউজ।

সভাপতিত্ব ও পরিচালনা,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি।
কর্মসূচি পরিচালনা করেন আহাম্মদ রিপন ও জাহেদ হাসান সুমন খাঁ।

প্রধান অতিথির বক্তব্য,কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন।
তিনি জনগণের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং রাষ্ট্র পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

অতিথিদের উপস্থিতি,এ সময় আরও উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার রহমান সায়েম,সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ,যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন
যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ
বিএনপি নেতা ও কৃষিবিদ মোহাম্মদ সুলায়মান।
এছাড়াও উপস্থিত ছিলেন—
দেওয়ান কাওসার, ওয়েস আহমেদ,কাওসার আহমেদ, এম এ মজিদ, সাদাত হোসেন রাজু,শামীম আহমেদ,ফয়সল চৌধুরী,সাদিক রহমান,দেওয়ান মেহরাব চৌধুরী,জাকারিয়া অপু,শেখ আনসার আলী, সিদ্দীক মিসরী, ফজলুর রহমান,কাজী মুবীন,মোহাম্মদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ,শাহরুখ ইসলাম ফারহান, মেহেদী হাসান, নাঈম আহমেদ,সুলতান চৌধুরী,রাজ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খানসহ আরও অসংখ্য নেতাকর্মী।
৩১ দফা জনগণের মাঝে তুলে ধরা:-
পুরো গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া দেশ পুনর্গঠনের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুবদল নেতৃবৃন্দ।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102