রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনারগাঁওয়ে জামায়াত প্রার্থীর ফেস্টুন ছেঁড়া,জেলা জামায়াতের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি।

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়ার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে তার প্রচারণায় ব্যবহৃত বিপুল সংখ্যক ফেস্টুন রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত ছিঁড়ে রাস্তার পাশে ও পানিতে ফেলে দেয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান যৌথ বিবৃতি দিয়েছেন।
তারা বলেন— ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা থাকলেও সাম্প্রতিক সময়ে জামায়াতের উঠান বৈঠক,প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে,যা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী।

নেতৃবৃন্দ আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। অতীতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জামায়াতকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হলেও জনগণের সমর্থন বরং আরও বেড়েছে। ফেস্টুন ছিঁড়ে বা হামলা করে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102