
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের কলাগাছি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর সমর্থনে লিফলেট বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় লিফলেট বিতরণ ও র্যালির মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ নুরুদ্দিন আহমেদ।
বক্তব্যে তিনি বলেন,আমি যা বলি তা করি। কলাগাছি ইউনিয়নে যেসব রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে, সেগুলোর অধিকাংশই আমার প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছে। আপনারা আজ যে রাস্তায় চলাচল করছেন,সেটি আমার অবদান।

তিনি আরও বলেন,আপনাদের সহযোগিতায় কলাগাছি ব্রিজ নির্মিত হয়েছে। যদি আপনারা বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করতে পারেন, তাহলে এই ইউনিয়নে আরও একটি বড় ব্রিজ নির্মাণ করা হবে। আল্লাহ তাঁকে যে সম্পদ ও সামর্থ্য দিয়েছেন, তাতে তিনি এক নয়—দশটি ব্রিজও করতে পারবেন।

বক্তব্যে নুরুদ্দিন আহমেদ সাবেক সভাপতি এডভোকেট মন্ত্রী, সাবেক সেক্রেটারি ফরিদ হোসেন, বর্তমান সভাপতি শাহাদাত হোসেন মকবুল এবং নজরুল ইসলাম নজরুলসহ দলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলাগাছি ইউনিয়নের সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।