রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে মাঠে খেলাফত মজলিস,নারায়ণগঞ্জে নির্বাচনী প্রস্তুতির ঘোষণা”- এ, বি এম,মামুন।

নিজস্ব প্রতিনিধি : তাছলিমা পপি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস নারায়ণগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। দলটির কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন এক প্রেস ব্রিফিংয়ে বলেন,“বিভেদ নয়,ঐক্য চাই—এটাই আমাদের রাজনৈতিক দর্শন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশের সুযোগ পাক—এটাই আমাদের কাম্য।

তিনি জানান, নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নজরদারির ব্যবস্থা ও ব্যালট বাক্স প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারও দলটি ‘দেয়াল ঘড়ি’প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছে। সিরাজুল মামুন বলেন,আমাদের প্রার্থীরা শুধু ইসলামপ্রাণ মুসলিমদের মধ্যেই নয়,বরং সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন,রক্ত যেন বৃথা না যায়—জাতীয় ঐক্য অপরিহার্য। মতপার্থক্য থাকলেও দেশের কল্যাণে একসাথে কাজ করতে হবে।

নির্বাচন পদ্ধতি নিয়ে মতামত জানাতে গিয়ে তিনি বলেন, “পি-আর পদ্ধতি (Proportional Representation) উচ্চকক্ষের জন্য উপযুক্ত হতো। এছাড়া তড়িঘড়ি করে নির্বাচন এগিয়ে আনার বদলে বিচার বিভাগসহ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কার প্রয়োজন ছিল।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে,না হলে অতীতের সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে পারে।”

তিনি তার বক্তব্য শেষ করেন এই আহ্বানের মাধ্যমে:
“বিভেদ নয়, ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা একটি ইনসাফপূর্ণ,শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102