রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫
ময়মনসিংহ মৎস্য সপ্তাহ উদ্বোধন
দেশি মাছ সংরক্ষণ উদ্যোগ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। আজ সোমবার,১৮ আগস্ট,সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিরা। এরপর এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় গুরুত্ব পেল দেশি মাছ ও নিরাপদ চাষাবাদ

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো.মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন,
মাছে-ভাতে বাঙালি,শুধু একটি প্রবাদ নয়,এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। দেশি মাছ আমাদের স্বাস্থ্য এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাছের খাদ্যে ক্ষতিকর ধাতব উপাদান পাওয়া যাচ্ছে,যা দুশ্চিন্তার বিষয়। তাই বিষাক্ত উপাদানবর্জিত নিরাপদ মাছচাষ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান,ময়মনসিংহ বিভাগে প্রায় ২ লাখ মৎস্যচাষী রয়েছে এবং এখানকার চাষকৃত মাছ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির সুযোগ রয়েছে। সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণ,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ফাল্গুনী নন্দী,এবং মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যচাষি,মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার,বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,মুক্তিযোদ্ধা,শিক্ষার্থীরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102